আন্তর্জাতিক

প্রবল ভূমিকম্প! ধেয়ে আসছে শক্তিশালী সুনামি

রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শনিবার সকালে ফিলিপিন্স মিন্ডানাওতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। মিন্ডানাও দক্ষিণ ফিলিপিন্স দীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত। ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে ভয়াবহ ভূমিকম্পের পর যে কোনও মুহূর্তে ভয়াবহ সুনামি আছড়ে পড়তে পারে বলে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।

সমুদ্র তীরবর্তী উপকূল এলাকা থেকে প্রায় ৩০০ কিমি দূর পর্যন্ত সমুদ্রের জল ঢুকে পড়তে পারে বলে ইতিমধ্যে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, ১২ টা থেকে ২ টোর মধ্যে আছড়ে পড়তে পারে এই সুনামি। ফলে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূল অঞ্চল থেকে সরে যাওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

শুধু ফিলিপিন্সেই নয়, সুনামির সতর্কতায় আবারও কাঁপছে সদ্য মৃত্যুপুরী হয়ে থাকা ইন্দোনেশিয়াও। সম্প্রতি আগ্নেয়গিরি জেগে ওঠায় এই দেশের সুনামি আছড়ে পড়ে। তাতে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়ে গিয়েছে। এখনও নিখোঁজ শতাধিক। এরই মধ্যে ফিলিপিন্সের তীব্র ভূমিকম্পের জেরে নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়েছে এই দেশে। কোস্টাল এলাকা থেকে দ্রুত সাধারণ মানুষকে সরে যাওয়ার জন্যে নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে তীব্র আতঙ্কের ছবি গোটা বিশ্বজুড়ে।

যদিও এখনও পর্যন্ত অস্ট্রেলিয়াতে কোনও ভূমিকম্প কিংবা সুনামির সতর্কতা জারি করা হয়নি। তবে সে দেশের মানুষকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এমনটাই জানা গিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension