প্রবাস

প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহে কাজ করছে সিআইডি

প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট (আঙ্গুলের ছাপ) সংগ্রহের কাজ করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সংস্থাটি থেকে এই সেবা পেতে হলে সেবা গ্রহীতাকে নির্দিষ্ট ফরমে আবেদন ও ব্যাংকে টাকা জমা দিতে হবে৷

শনিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবুল কালাম আজাদ।

তিনি জানান, বাংলাদেশি নাগরিকদের রাষ্ট্রীয় বা ব্যক্তিগত ব্যবসা, শিক্ষা, চাকুরী, প্রশিক্ষণ, স্থায়ীভাবে বসবাস ও ইমিগ্রেন্টসহ বিভিন্ন কারণে বিদেশে যাতায়াত ও অবস্থান করতে হয়। এক্ষেত্রে যদি কোনো বাংলাদেশি নাগরিক ছয় মাসের বেশি সময় বিদেশে অবস্থান করার পর দেশে চলে আসলে পরবর্তীতে ঐ দেশে বা অন্য কোনো দেশে যেতে হলে সরকার কর্তৃক স্বীকৃত কোনো প্রতিষ্ঠান বা সংস্থার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তির দুই হাতের ১০ আঙ্গুলের ছাপ সংগ্রহপূর্বক সরাসরি কিংবা দূতাবাসের মাধ্যমে তিনি পূর্বে যে দেশে অবস্থান করেছিলেন সে দেশে পাঠাতে হয় এবং সংশ্লিষ্ট দেশ থেকে তার পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহ করে আবার নতুন করে যে দেশে যেতে চান সেই দেশের দূতাবাসে জমা দিতে হয়।

অভিবাসন ইচ্ছুক ব্যক্তিদের প্রয়োজন সাপেক্ষে ১০আঙ্গুলের ছাপ ও সরবরাহের জন্য সিআইডির অতিরিক্ত আইজি বরাবর আবেদন করতে হয়। আবেদনপত্রের সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের ফটোকপি, চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনারের অফিস থেকে পাওয়া নাগরিক সনদপত্র এবং প্রতি সেট আঙ্গুলের ছাপের জন্য স্বরাাষ্ট্র মন্ত্রণালয়, বহিরাগমন-১ এর অর্থনৈতিক কোড নং- ১-২২০১-০০০১-২৬৮১ এর অনুকূলে পাঁচশত টাকা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় চালানের মাধ্যমে জমা দিয়ে ট্রেজারি চালানের কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করে জমা দিতে হয়।

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়নের প্রয়োজন হলে প্রতি সেট (আঙ্গুলের ছাপ) সত্যায়নের জন্য অতিরিক্ত আরও দুইশত টাকা আলাদাভাবে চালানে জমা দিয়ে ট্রেজারি চালানের কপি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিতে হয়।

তিনি আরও জানান, সিআইডি’র ফিঙ্গারপ্রিন্ট শাখা এই আবেদনের প্রেক্ষিতে আবেদনকারীর দুই হাতের ছাপ গ্রহণ করে চাহিদা অনুযায়ী নাগরিক অথবা স্বরাষ্ট্র মন্ত্রণায়ের কাছে পাঠিয়ে দেয়। এ কার্যক্রম অভিবাসনে ইচ্ছুক ব্যক্তির সহযোগিতার জন্য সিআইডি’র ফিঙ্গারপ্রিন্ট শাখা নিষ্ঠা, স্বচ্ছতা, দক্ষতা ও সততার সঙ্গে আন্তরিকভাবে পালন করে আসছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension