প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজের ফুড ব্যাংকের কার্যক্রম

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: গত ১ ডিসেম্বর,বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে ‘ফুড ব্যাংক’-এর আয়োজন করা হয়।

আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত ‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার’ এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ‘ফুড ব্যাংক’-এর কার্যক্রম চলে।

কার্যক্রমের আওতায় তাজা শাকসব্জি, ফল, টিনজাত খাবার,ডিমসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলেছিল। কার্যক্রমে সহায়তা করে “কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজার্সি”।

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে নিয়মিত এই ‘ফুড ব্যাংক’ এর আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক মো. জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক ফুড ব্যাংকের কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension