
জসীম উদ্দীন মুহম্মদ
কাঁহাতক…ঘড়ির কাঁটা ভিজে গেছে
সময় আজ জলের পেছনে ছুটছে তো ছুটছে
ছাতার নিচে দাঁড়িয়ে মানুষেরা নিজেদের খুঁজছে না
বরং খুঁজছে হারিয়ে যাওয়া কোনো নীলচে দিন!
আমিও এক স্বপ্নে ছিলাম
যেখানে আকাশ ছিদ্র হয়ে গেছে
আর সেখান থেকে নামছে ঘুমের মতো নিঃশব্দ বৃষ্টি।
আজকাল বর্ষার ঘরে কোনো আয়না নেই
যেখানে নিজেকে দেখি না
শুধু দেখি এক পুরনো স্মৃতির চিত্রকল্প
যেখানে দাঁড়কাক একটানা ভিজছে শব্দহীন কান্নায়!



