
বলিউডে কোনওদিন শুরু হবে না #MeToo, দাবি নায়িকার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গত বছর থেকেই #MeToo মুভমেন্টের কারণে সচেতন হয়েছেন বহু মহিলা৷ তাবড় তাবড় অভিনতা, পরিচালক, প্রযোজকের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখিয়েছেন বহু মহলিা৷ এই ট্যুইটার হ্যাশটাগের ট্রেন্ডে সহায়তা হয়েছে বহু অভিনেত্রী এবং সাধারণ মহিলাদের৷ যারা কখনও নিজেদের হেনস্থা নিয়ে কিছু বলার সাহস পাননি৷ হলিউডে এ বিষয় কথা হলেও বলিউডে তেমন হয় না৷ রাধিকা আপ্তে, স্বরা ভাস্কর ছাডা় #MeToo নিয়ে বলার সাহস তেমন কেউই দেখাননি৷
কেরিয়ার নষ্ট হয়ে যাওয়ার ভয় প্রযোজক-পরিচালকের বিরুদ্ধে মুখ খুলতে নারাজ অনেকেই৷ অবশেষে সাহস দেখালেন প্রাক্তন মিস ইণ্ডিয়া ইউনিভার্স তুনশ্রী দত্ত৷ সম্প্রতি নিজের যৌন হেনস্থা নিয়ে প্রকাশ্যে কথা বললেন তুনশ্রী৷ News18 কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন হলিউডে #MeToo movement শুরু হওয়ার আগেই তিনি বলিউডে নিজের হেনস্থা নিয়ে কথা বলেছিলেন৷ তাঁর কথায়, “লোকজন আমাকে প্রায়ই জিজ্ঞেস করে যে বলিউডে কিংবা এই দেশে কেন #MeToo movement শুরু হচ্ছে না৷ শুরু হবেও যতদিন না তুমি আমার ঘটনাটার বিষয়বস্তু জানতে পারবে৷”
২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিং চলাকালীন তাঁর সঙ্গে একজন অভিনেতা দুর্ব্যবহার করেছিলেন৷ সেই ঘটনাটি তিনি ন্যাশানাল টেলিভিশনে বলেছিলেন৷ বেশ কয়েকদিন ধরে সেই বিষয়টি নিয়ে চর্চা হলেও কোনও অভিনেতা-অভিনেত্রী তাঁর পাশে এসে দাঁড়ায়নি৷ ছবির একটি গানের শ্যুটের সময় সেই অভিনেতা তুনশ্রীকে এমন ভাবে স্পর্শ করতে থাকে যে তিনি বাধ্য হয় গানটি শ্যুট না করে বেরিয়ে যান৷ গানটিতে অতিরিক্ত ঘনিষ্ঠ দৃশ্য যোগ করার জন্য সেই ব্যক্তি কোরিওগ্রাফারকে অনুরোধও করেছিল৷
সেই অভিনেতা একটি পলিটিকাল পার্টি থেকে কিছু ছেলেকে ডেকে নিয়ে এসে তুনশ্রীর গাড়ি ভেঙে চুরমার করে দেয়৷ কারণ তুনশ্রী তার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে শ্যুট করবেন না বলে বারণ করে দিয়েছিলেন৷



