প্রধান খবরযুক্তরাষ্ট্র

বাইডেন বিজয়ী ঘোষণায় যুক্তরাষ্ট্রের শহরে শহরে বাঁধভাঙা উচ্ছ্বাস

নিউ ইয়র্ক থেকে মায়ামি। ইস্ট থেকে ডেনভার। অস্টিন থেকে ওয়েস্ট। সব জায়গায় উৎসবের জোয়ার বইয়ে দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থকেরা।

বাইডেন সমর্থকদের স্লোগান শুনে মনে হচ্ছে তাদের আনন্দ যতটা না নতুন প্রেসিডেন্ট পেয়ে, তার চেয়ে বেশী ট্রাম্পকে বিদায় করতে পেরে।

ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে শতশত মানুষ জড়ো হয়ে এভাবে সুর তোলেন, ‘নাহ নাহ নাহ নাহ, হে হে হে, শুভ বিদায়।’

মার্কিন গণমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, উদ্‌যাপনের কারণে হোয়াইট হাউজ এলাকায় বিরল জ্যামের ‍সৃষ্টি হয়। সাধারণ মানুষ গাড়ি থামিয়ে উপরে উঠে গানের পাশাপাশি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে থাকেন।

এসময় কয়েক জনের হাতে ‘দুঃস্বপ্ন শেষ হলো’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।

এর আগে বিভিন্ন স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান সমর্থকেরা।

ভোট গণনা বাতিলের দাবিতে অস্ত্র হাতে রাস্তায় দেখা যায় রিপাবলিকান প্রার্থী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের।

ডেট্রয়টে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভের কেন্দ্রস্থলের পাশেই বর্ণবাদবিরোধীরাও বিক্ষোভ করেছেন। তবে পুলিশি তৎপরতায় দুপক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেনি।

ফিলাডেলফিয়া কনভেনশন সেন্টারের সামনে বাইডেনের জয় উদ্‌যাপনে অংশ নেন ৩৭ বছর বয়সী শিক্ষক সিন ত্রুপ্পো। সঙ্গে থাকা চার বছর বয়সী মেয়েকে দেখিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প যখন ক্ষমতা নেন, তখন আমার এই মেয়ের জন্ম। তাকে এখানে এনেছি ট্রাম্পের বিদায়ের সাক্ষী করতে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension