বাংলাদেশ

ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: মানহানির মামলায় গ্রেফতার হওয়া ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রংপুর কারা কর্তৃপক্ষ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে আগামী ১১ নভেম্বরের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এ ছাড়া অপর এক আদেশে মইনুলকে রংপুর থেকে অন্য কোনও জেলায় স্থানান্তরের সময় যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতে মইনুল হোসেনের পক্ষে করা আবেদনের শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

গত ১০ নভেম্বর বিশেষায়িত হাসপাতালে ব্যারিস্টার মইনুলের চিকিৎসা এবং রংপুর আদালতে লাঞ্ছিত হওয়ার ঘটনায় প্রশাসনের দায়িত্বে অবহেলা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট করা হয়। মইনুলের স্ত্রী সাজু হোসেন রিটগুলো দায়ের করেন। এর পর বৃহস্পতিবার ওই দুটি রিটের শুনানি নিয়ে পৃথক আদেশ দেন হাইকোর্ট।

গত ১৬ অক্টোবর রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে ব্যারিস্টার মইনুল হোসেন এক নারী সাংবাদিককে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। পরে ওই মন্তব্য নারী সমাজের জন্য অবমাননার অভিযোগ এনে দেশের বিভিন্ন জেলায় মইনুল হোসেনের বিরুদ্ধে মামলা হয়। এর মধ্যে রংপুরের একটি মামলায় গত ২২ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। তিনি বর্তমানে রংপুর কারাগারে আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension