ভারত

মধ্যপ্রদেশে মারধরের পর বাধ্য করা হলো পা চাটতে!

ভারতের মধ্যপ্রদেশে ঘটল এক লোমহর্ষক ঘটনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ঘটনার ভিডিও। এতে দেখা যায়, চলন্ত একটি গাড়িতে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের পর অন্য একজনের পা চাটতে বাধ্য করা হয়।

Advertisement

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে দুজনকে গ্রেফতার করেছে। দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন, মারধরের শিকার ও অভিযুক্ত ব্যক্তিরা একই রাজ্যের গোয়ালিয়র জেলার দেবরা শহরের বাসিন্দা।

ভিডিওতে দেখা যায়, দেবরার বাসিন্দা গোলু গুরজার ও তার বন্ধুরা ওই ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে একটি সড়কে চলছেন। এ সময় তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন ও গালাগালি করা হয়। এরপর চড়-থাপ্পড়ের সঙ্গে জুতো খুলে মুখে আঘাত করতেও দেখা যায়। এমনকি তাকে গোলু গুরজারের পা চাটতেও বাধ্য করা হয়।

এ বিষয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, গাড়িতে মারধরের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

দেবরা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেক কুমার শর্মা বলেছেন, শুক্রবার সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে একটি গাড়িতে মারধর করা হচ্ছে।

তিনি বলেন, ফরেনসিক পরীক্ষার জন্য ভিডিওটি পাঠানো হয়েছে। নির্যাতনের শিকার ব্যক্তির পরিবারের অভিযোগের ভিত্তিতে অপহরণ ও মারধরের দায়ে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension