বাংলাদেশরাজনীতি

মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফরম অনলাইনেই দাখিল করতে পারবেন

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন কার্যালয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, আগামীকাল রবিবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম অনলাইনেই দাখিল করতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা।

১১ নভেম্বর রবিবার অনলাইন পদ্ধতিটি চালু করবে নির্বাচন কমিশন। ফলে কেউ অনলাইনেই মনোনয়ন ফরম ডাউনলোড করে পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দাখিল করতে পারবেন। আবার কেউ চাইলে অনলাইনেই দাখিল করতে পারবেন, কার্যালয়ে যাওয়া লাগবে না।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আমরা যেহেতু অনলাইনে মনোনয়নপত্র দাখিলের একটি আইন রেখেছি, সেহেতু ইতোমধ্যে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা এটা চালু করতে কাজ করে যাচ্ছে। কোনও প্রার্থী চাইলে এখনই হয়ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন না। তবে রবিবার থেকে করতে পারবেন। তার আগে অনলাইনে মনোনয়পত্র দাখিলের জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করে ফেলব।’

এ পদ্ধতি সম্পর্কে ইসি সচিব বলেন, ‘কোনও প্রার্থী চাইলে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে অনলাইনের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন এবং সেটা সাবমিটও করতে পারবেন। যদি কেউ ভাবে তিনি অনলাইনে সাবমিট করবেন, তবে তাঁর আর কষ্ট করে নির্বাচন কার্যালয়ে গিয়ে করতে হবে না। বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের ইসির ওয়েবসাইটে আলাদা একটা লিঙ্ক দেওয়া হবে মনোনয়নপত্র দাখিলের জন্যে। সেখানে নির্দেশনা দেওয়া থাকবে। ওই নির্দেশনা অনুসরণ করে প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল করতে পারবেন।’

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension