খেলাপ্রধান খবরবাংলাদেশ

মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ এবং সাকিব আল হাসান মাগুরা-১ থেকে আওয়ামী লীগের প্রার্থী

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র তুলবেন।

কাল ১১ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে মাশরাফি এবং সাকিব উপস্থিত হয়ে  মনোনয়নপত্র তুলবেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।

মাশরাফি এবং সাকিব মনোনয়নপত্র তোলার সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিজে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

মাশরাফি বিন মুর্তজা নড়াইল-২ এবং সাকিব আল হাসান মাগুরা-১ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র তুলবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আবু নাসের।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension