অর্থনীতি ও বাণিজ্যআন্তর্জাতিক

মিসরকে ৪ বিলিয়ন ইউরো সহায়তার ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিসরের সঙ্গে ৪ বিলিয়ন ইউরো সহায়তা চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার ব্রাসেলসে অনুষ্ঠিত দুই পক্ষের প্রথম সম্মেলনে এ চুক্তি সম্পন্ন হয়। একইসঙ্গে আরো কয়েকটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষরিত হয়। খবর দ্য বিজনেস টাইমস।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন বলেন, এ উদ্যোগের ফলে মিসরের জন্য নতুন বাণিজ্য সুযোগ তৈরি হবে। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন মিসরের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চায়।

বৈঠক শেষে ইইউ ও মিসরের নেতারা এক যৌথ বিবৃতি দেন, যেখানে গাজা ও অন্যান্য আঞ্চলিক বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থনের কথা জানানো হয়।

ঘোষিত ৪ বিলিয়ন ইউরোর ঋণ সহায়তা গত বছরের মার্চে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারত্ব চুক্তির অংশ। এর আগে, ২০২৪ সালের ডিসেম্বরে মিসরকে প্রাথমিকভাবে ১ বিলিয়ন ইউরো সহায়তা দেয়া হয়েছিল। নতুন চুক্তির মাধ্যমে মোট সহায়তার পরিমাণ দাঁড়াল ৫ বিলিয়ন ইউরো।

এছাড়া, ইউরোপীয় আর্থিক প্রতিষ্ঠানগুলোর সহযোগিতায় ১.৮ বিলিয়ন ইউরো বিনিয়োগের প্রতিশ্রুতি এবং নির্দিষ্ট প্রকল্পের জন্য ৬০০ মিলিয়ন ইউরো বরাদ্দ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০০ মিলিয়ন ইউরো ব্যয় হবে মিসরে অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রমে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension