খেলা

মেসির কান্নাভেজা বিদায়

প্রিয় ক্লাব বার্সেলোনাকে বিদায় জানাতে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই আবেগাপ্লুত হয়ে পড়েন সর্বকালের অন্যতম সেরা এই তারকা। বিদায়কালে বললেন আবারও ফিরতে চান বার্সায়।

রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে কান্নাভেজা চোখে মেসি জানান তার ছোটবেলার ক্লাব বার্সেলোনায় থেকে যাওয়ার পুরো ইচ্ছা ছিল। লা লিগার নতুন নিয়মের কারণে তেমনটা হয়নি।

২০০০ সালে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া অ্যাকাডেমিতে ভর্তি হন মেসি। ২০০৪ সালে সুযোগ পান বার্সার মূল দলে। এরপর প্রায় ১৭ বছর এক ক্লাবেই আছেন মেসি।

বার্সার জার্সিতে ৭৭৮ ম্যাচে ৬৭২ গোল করেছেন। সাফল্যে মোড়ানো ক্লাব ক্যারিয়ারে মেসি জেতেন ৪টি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ১০টি লিগ শিরোপাসহ ৩৫টি ট্রফি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension