
শারমিন নাহার ঝর্ণা
শরতের নীল আকাশে ভেসে ভেসে,
দু’জনে সাদা সাদা অভ্র বেশে।
ঐ দূর অজানায় চলো যাই হারিয়ে,
বিহঙ্গের মতো দুটি মুক্ত ডানা বাড়িয়ে।
শরতের নীল আকাশ যেন তোমার দু’নয়ন,
কাশফুলের প্রতিচ্ছবি হই যে সারাক্ষণ।
স্নিগ্ধতার ঢেউ খেলে যায় হৃদয় তীরে,
তোমাকেই নয়ন খোঁজে হাজার নীলের ভীড়ে।



