বিনোদন

সলমনের ছবি থেকে বাদ দেওয়া হল পাকিস্তানি গায়ককে

রূপসী বাংলা বিনোদন ডেস্ক: জম্মু কাশ্মীরের পুলওয়ামা হামলার জেরে প্রত্যেকটি ভারতীয় ক্ষোভে ফেটে পড়ছে। ঘটনার নিন্দা করে একাধিক বলিউর অভিনেতা শহিদদের পরিবার কে অনুদান দিয়েছে।

বলিউডের সঙ্গে যুক্ত সংগঠনগুলি নিজেদের মতো করে এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছে। এর মাঝে শহিদ পরিবারদের পাশে দাঁড়িয়েছেন বলিউড স্টার সালমান খান শুধু তাই নয় তার আপকামিং ছবি ‘নোটবুক’ থেকে তিনি পাকিস্তানি গায়ক আতিফ আসলমকে বের করে দিলেন। এই ছবির প্রযোজক সলমন খান নিজেই৷

পিঙ্ক ভিলার একটি রিপোর্টের অনুযায়ী সলমন তার প্রোডকশন হাউজের ছবি থেকে পাকিস্তানি এই গায়কের গান বাদ দিতে বলেছে। পুলওয়ামার ঘটনার জের পাকিস্তানি তারকাদের উপর পড়তে শুরু করেছে। পাকিস্তানি শিল্পীদের ইতিমধ্যেই ব্যান করতে শুরু করেছে বলিউড।

টোটাল ধামাল ছবির প্রযোজকেরাও তাদের ছবি পাকিস্তানে রিলিজ না করার কথা জানিয়েছে। জাভেদ আখতার এবং শাবানা আজমি আগেই করাচি যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স এসোসিয়েশন এই ঘটনার নিন্দা করে জানায়, তারা আর পাক তারকাদের সঙ্গে কাজ করবে না। তারপরেও যদি কেউ পাক তারকাদের সঙ্গে কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে AWCWA কড়া পদক্ষেপ নেবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension