
বাংলাদেশ
সিনহা হত্যাকাণ্ড: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি আরও ৭ দিন সময় চায়
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় আরও সাত দিন বাড়ানোর আবেদন করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রধান মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার মন্ত্রণালয়ে এই আবেদন করা হয়েছে।
এর আগে রোববার বিকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ কার্যালয়ে গণশুনানি শেষে তিনি সাংবাদিকদের বলেছিলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ দিকে এসেছে। সরকার নির্ধারিত সময় ২৩ আগস্টের মধ্যেই তারা প্রতিবেদন জমা দিতে পারবেন বলে আশা করছেন।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের শামলাপুর চেকপোস্টে গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।❐



