খেলা

সুপার লিগের সস্তা বিরোধিতায় বিরক্ত ক্লপ

আগেই জানা গিয়েছিলো, ইউরোপীয় সুপার লিগের প্রতিষ্ঠাকালীন ১৫টি দলের মধ্যে আছে লিভারপুলও। এরপর থেকেই আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) এবং উয়েফা বিভিন্নভাবে সুপার লিগের বিরোধিতা করে আসছে। এর মধ্যে রয়েছে দলগুলোকে চাপে ফেলার কৌশল। গতকাল লিভারপুলের বিপক্ষে লীডস ইউনাইটেডের ম্যাচের আগে সেই রেশ দেখা গেলো, যাতে বেশ বিরক্তই হয়েছেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।

অনুশীলনের সময় লীডসের খেলোয়াড়দের শরীরে একটি বিশেষ টি-শার্ট দেখা যায়, যেখানে সামনে লেখা ছিলো, “অর্জন করো” এবং পেছনে লেখা ছিলো “ভক্তদের জন্য ফুটবল।” একই টি-শার্ট পাওয়া যায় লিভারপুলের সাজঘরেও। তবে সেগুলো পরেন নি অল রেডসের খেলোয়াড়রা। ফিফা এবং উয়েফা ইউরোপীয় সুপার লিগকে বড় এবং ধনী দলের খেলা বলে অভিহিত করেছে অনেক আগেই। সেই সুবাদেই এই লিগে অংশগ্রহণ করেনি এমন দলগুলোর মধ্যে লীডস এই ধরণের প্রতিবাদে প্রথম অংশ নিলো।

আর লীডস ইউনাইটেডের এই ধরণের কাজে বেশ বিরক্ত ক্লপ। তিনি বলেন, “আমি ওয়ার্ম আপ টি-শার্ট দেখেছি, যেগুলো আমরা পরবো না। কেউ যদি ভাবে, আমাদের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জনের কথা মনে করিয়ে দিতে হবে, এটা হাস্যকর। এটা সত্যিই হাস্যকর। তারা এই টি-শার্ট আমাদের সাজঘরেও রেখেছে। এটা লীডসের বুদ্ধি হলে ধন্যবাদ জানাই। আমাদের মনে করিয়ে দিতে হবেনা, তারা নিজেরাই মনে রাখুক।”

অবশ্য খেলার ফলাফল ১-১ গোলে ড্র হওয়ার পর লীডস খোঁচা মেরে টুইট করতেও ভোলেনি। তারা লিখেছে, “#এলইউএফসি সুপার লিগের শক্রিশালী দল রেডদের শেষ সময়ে লরেন্তের গোলে ১-১ সমতায় ড্র করে আটকে দিলো” তবে সুপার লিগের সিদ্ধান্তে খেলোয়াড় বা কোচদের কিছুই করার না থাকায় এমন সমালোচনায় বিরক্ত হওয়া আশ্চর্য নয় ক্লপের জন্য।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension