
ভারতের অন্যতম জনপ্রিয় টিভি রিয়্যালিটি শো ‘বিগ বস’ তারকা ও বিজেপি নেত্রী সোনালি ফোগতের মৃত্যু ঘিরে সৃষ্টি হয়েছে রহস্যের। প্রথম দিকে তার আকস্মিক মৃত্যুকে স্বাভাবিক মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদনে তার শরীরে একাধিক আঘাতের কথা উল্লেখ করা হয়েছে।
সেই সঙ্গে বোমা ফাটিয়েছেন সোনালির ভাই রিঙ্কু। তিনি দাবি করেন, শুটিংয়ের জন্য ঘুরতে যাওয়া দুই সহকর্মীই তার বোনকে খুন করেছে। এই দু’জন উত্তর গোয়ার অঞ্জুনা এলাকায় একটি হাসপাতালে তাকে মৃত অবস্থায় নিয়ে যায়।
খবর আসে. সোমবার মধ্যরাতে এই অভিনেত্রী হঠাৎ হৃদ্যন্ত্র বিকল হয়ে মৃত্যু বরণ করেন। রিঙ্কু বলেন, ২৪ আগস্ট শুটিং শেষ করে ২৭ তারিখে সোনালির ফিরে আসার কথা। অথচ হোটেলের রুম ২১ ও ২২ আগস্টও বুক করা হয়েছিলো। এমন তথ্য পেয়ে নড়েচড়ে বসে গোয়া পুলিশ।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, ধারালো অস্ত্র নয়, ভোঁতা অস্ত্র দিয়ে খুন করা হয় সোনালিকে। শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখে অভিযুক্ত সুধীর এবং সুখবিন্দরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চলছ। মৃত্যুর সময় তাদের সঙ্গেই গোয়ায় ছিলেন সোনালি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় এই অভিনেত্রী মৃত্যুর কিছু আগে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। তিনি একই সময়ে টুইটার অ্যাকাউন্টে তার প্রোফাইল ছবিও পরিবর্তন করেন বলে জানা গেছে। বিষয়টি তার ভক্তদের মনে দাগ কেটেছে।
ছোটপর্দায় সোনালি ফোগতকে শেষবার দেখা গিয়েছিলো ‘বিগ বস’ শোর ১৪তম সিজনে। তিনি একজন ওয়াইল্ডকার্ড প্রতিযোগী হিসেবে ব্যাপক জনপ্রিয় হন। প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনেও অংশ নেন।
অবশ্য রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’-র মাধ্যমে তার পরিচিতি ঘটে।
এরপর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে। বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন। সবশেষ ওয়েব সিরিজ, ‘দ্য স্টোরি অফ বদমাশগড়’-এ দেখা গিয়েছিল সোনালিকে।



