
শারমিন নাহার ঝর্ণা
নারী যেন এক স্রোতম্বিনী নদী
কখনো শান্ত কখনো স্নেহময়ী কখনো উত্তাল।
তার মনে জন্ম নেয় কত আশা কত স্বপ্ন,
কিন্তু সমাজ তাকে থামাতে চায়,
কখনো কুসংস্কার বাঁধের দেওয়াল তুলে,
কখনো তুচ্ছ কথার প্রাচীরে।
তবু তারা থেমে থাকে না
তারা জানে থামা মানে শুকিয়ে যাওয়া,
আর শুকিয়ে যাওয়া মানে নীরবে ধুকে মরা
আর সেটা অসীম যন্ত্রণাদায়ক।
তারা মা হয়ে নদীর মতো উজার করে দেয়,
স্ত্রী হয়ে পাহাড়ের মতো নীরবে সহ্য করে,
আর নিজেরা ভেতরে ভেতরে অশ্রুসিক্ত হয়ে-
গড়ে তোলো মনের গহীনে স্রোতধারা।
এই অশ্রু কেউ দেখে না শুধু নীরবে ঝরে,
কারণে অকারণেই বৃষ্টির মতো পড়ে।



