
প্রধান খবরবাংলাদেশ
৬টি আসনের সব কয়টি কেন্দ্রে ইভিএম
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: তিন শ’ আসনের মধ্যে ৬টি আসনের সব কয়টি কেন্দ্রে ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালউদ্দীন আহমদ। আজ ২৪ নভেম্বর শনিবার বিকেলে কমিশনের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
এ সময় সচিব জানান, কোন্ ছয়টি আসনে পুরোপুরি ইভিএম ব্যবহার করা হবে তা আগামী ২৮ নভেম্বর দৈব চয়নের মাধ্যমে নির্ধারণ করা হবে। সাংবাদিকদেরকে হেলালুদ্দীন বলেন, ‘ইভিএম বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়ার আগে কেন্দ্রের অবস্থা, সক্ষমতা সব বিষয় মাথায় রাখা হয়েছে।’
এদিকে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর কড়া বিরোধিতার মুখে নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিল। তবে এ বিষয়ে ঐক্যফ্রন্টের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায় নি।



