
আটলান্টিক সিটিতে বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ
আটলান্টিক সিটি প্রতিনিধি যুক্তরাষ্ট্রের নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি ও ফ্রেন্ডস ইন অ্যাকশনের যৌথ উদ্যোগে স্থানীয় বিভিন্ন স্কুলে বিভিন্ন কমিউনিটির ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত ২৭ আগস্ট, শনিবার সকালে আটলান্টিক সিটির ও’ডোনেল মেমোরিয়াল পার্কে এক অনাড়ম্বর আয়োজনে ছাত্রছাত্রীদের বিনামূল্যে স্কুল সামগ্রী বিতরণ করা হয়। এতে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান সহায়তা করে।
আয়োজনে আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট, আটলান্টিক সিটির চতুর্থ ওয়াএয়োজে কাউন্সিলম্যান মো. হোসাইন মোর্শেদ, পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সভাপতি বার্ট লোপেজ, ফ্রেন্ডস ইন এ্যাকশন এর কর্মকর্তা এন্থনি ব্রাউয়ার, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলসহ বিভিন্ন কমিউনিটির সন্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



