প্রধান খবরবাংলাদেশ

ঈদে ঢাকায় হামলার হুমকি আইএসের

পবিত্র ঈদুল আজহায় ঢাকায় জঙ্গি সংগঠন আইএস হামলা করতে পারে বলে এক টুইট বার্তায় দাবী করেছেন সাইট ইন্টেলিজেন্সের সহ প্রতিষ্ঠাতা রিটা কার্টজ।

বার্তাটি তাদের নজরে এসেছে জানিয়ে বাংলাদেশের কাউন্টার টেররিজম ইউনিট বলছে, এ তথ্য এখনও নিশ্চিত নয়।

এর আগে ২০১৩ থেকে ১৫ সালে একের পর এক ব্লগার হত্যা ও হোলি আর্টিজানে জঙ্গি হামলার সময়ও সাইট ইন্টেলিজেন্স বার্তা দিয়েছিল। এগুলো আইএসের কাজ। সেসবের সত্যতাও তখন মেলে নি।

ইসরায়েলি বংশোদ্ভূত মার্কিন নাগরিক রিটা কার্টজ জঙ্গিবাদ পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা।

মূলত আইএসের কার্যক্রমই নজরদারই করে সংগঠনটি। রিটা কার্টজ এক সময় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাডের হয়ে কাজ করতেন। ❑

আইএসের টুইট

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension