ভারত

বিজেপি বিধায়কের বিতর্কিত মন্তব্য, পশু নয় নিজের সন্তানকে কুরবানি দিন

মুসলমানদের কুরবানি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার।

বিধায়ক নন্দকিশোর গুরজার বলেছেন, ঈদে কোরবানি দিতে হলে নিজের সন্তানকে কুরবানি দিন। ভারতে একটিও যাতে কুরবানি না হয় সেজন্য তিনি গাজিয়াবাদ প্রশাসনকে জানাবেন বলেও মন্তব্য করেছেন।

ভারতে শনিবার (১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা পালিত হবে। করোনা পরিস্থিতিতে উত্তর প্রদেশের মুসলমানরা যখন ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছেন তখনই প্রকাশ্যে এল বিজেপি বিধায়কের এমন আপত্তিকর ও বিতর্কিত মন্তব্য।

বিজেপি বিধায়ক নন্দকিশোর গুরজার বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছর মুসলমানদের ঈদে পশু কুরবানি দেওয়া উচিত নয়। যদি কুরবানি দিতে হয়, তাহলে নিজের সন্তানকে দিন।

সেখানে একটিও যাতে কুরবানি না হয় সেজন্য তিনি গাজিয়াবাদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।❑

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension