নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

উৎসবের আবহে উদযাপিত হলো টাইমস স্কোয়ারের দুর্গাপূজা

ম্যানহাটনের টাইমস স্কোয়ারে প্রথমবারের মতো তিথি অনুযায়ী দুর্গা উৎসবের উদ্বোধনী দিনটি ছিল সংস্কৃতির এক অসাধারণ মিলনক্ষেত্র। শহরের প্রাণকেন্দ্রে বিপুল জনসমাগমে উৎসব পালিত হয়।

সন্ধ্যা রঙিন করে তোলে নৃত্যাঞ্জলির প্রাণবন্ত নৃত্য পরিবেশনা ও ভারতীয় বিদ্যা ভবনের গারবা, জয় সরকার ও লোপামুদ্রা মিত্রের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে, যা দর্শকদের সরাসরি পৌঁছে দেয় কলকাতার মাড্ডক্স স্কয়ারের এবং ঢাকেশ্বরী মন্দির এর আবহে।

একাধিক বিশিষ্ট অতিথি ও বিদেশি প্রতিনিধির উপস্থিতিতে এই উৎসব পরিণত হয় এক সত্যিকারের আন্তর্জাতিক উদযাপনে, যা বিশ্বমঞ্চে বাঙালির সমৃদ্ধ ঐতিহ্যকে তুলে ধরে।

দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিল রিমলি রায়ের সুরতি ট্রুপে এর ইংরেজিতে রামায়ণ ব্যালে পরিবেশনা এবং নৃত্যাঞ্জলি র মহিষাসুরমর্দিনী মোহিত করে উপস্থিত প্রায় ৫০ হাজার দর্শককে। দেয়াশিনি রায় এর সুরমূর্ছণাতে ভেসে যায় গোটা টাইমস স্কোয়ার প্রাঙ্গন – প্রমাণ করে সংগীতের সত্যি কোনো ভাষা হয় না। দুদিনের এই আনন্দ যজ্ঞ শেষ হয় সিঁদুর খেলা , ধুনুচি নাচ ও আসছে বছর আবার হবে ধ্বনির মধ্যে দিয়ে। বিশ্বের মিলনতীর্থে বাংলা সংস্কৃতি ও পরম্পরা র এক উজ্জ্বল নিশান রেখে গেল টাইমস স্কোয়ার দূর্গা উৎসব এসোসিয়েশনের এই প্রয়াস।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension