প্রধান খবরযুক্তরাষ্ট্র

কোনও পরমাণু নিরস্ত্রীকরণ হবে না: যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

কোরীয় উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।
 
দেশটির নেতা কিম জং উন বলেছেন, ওয়াশিংটন যদি পিয়ংইয়ং-এর সঙ্গে শত্রুতার নীতি অব্যাহত রাখে তাহলে এ অঞ্চলে কোনও পরমাণু নিরস্ত্রীকরণ হবে না। এটা কখনও হবে না।
 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার ক্ষমতাসীন দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এমন হুঁশিয়ারি দেন। ।
 
বৈঠকে নিরবিচ্ছিন্ন সতর্কতা অবলম্বন এবং মার্কিন পারমাণবিক হুমকি মোকাবিলার মাধ্যমে দেশের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দেন কিম জং উন।
 
মঙ্গলবারের ওই বৈঠকের এক দিনের মাথায় বুধবার পারমাণবিক ও আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ওপর স্থগিতাদেশ তুলে নেওয়ার ইঙ্গিত দেন কিম। এদিন তিনি এ সংক্রান্ত কর্মসূচি উন্নয়নের ঘোষণা দিয়ে বলেন, ভবিষ্যতে নতুন কৌশলগত অস্ত্র বানাতে চায় তার দেশ।
 
গত বছর উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফায় আলোচনার উদ্যোগ ভেস্তে গেছে। এ বছরের মধ্যে ওয়াশিংটন নতুন করে নিরস্ত্রীকরণের প্রস্তাব দিতে ব্যর্থ হলে ‘নতুন পথ’ নেওয়ার হুমকি দেয় পিয়ংইয়ং। সময়সীমা শেষ হওয়ার পরই নতুন করে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি শুরুর ঘোষণা দিলেন কিম জং উন।
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension