
অঞ্জলি দে নন্দী, মম
আমি দু বন্ধ নীল চোখে নিদ্রার সময়ে
দুটি আলাদা আলাদা স্বপ্ন দেখি।
একটি আজকের আরেকটি আগামীর।
অবাক হলে নাকি? বললে নাকি? সে কি!
জানো কি? সে স্বপ্নদের রঙ কি কি?
হ্যাঁ গো! ওরা যে সাত রঙে রঙিন স্বপ্ন আমার।
স্বপ্ন আমার নিদ্রিত আমির আবার জাগামির।
আজীবন আমার স্বপ্ন দেখা, নয় তো থামার…
তুমিও কি স্বপ্ন দেখার দলের অনুগামীর?
তাহলে এখন ঘুমোও! শান্ত হয়ে।
দেখো তো আমি আসছি কি?
তোমার ভালোবাসার দু নয়নে।
আমি চাঁদের প্রতিবিম্ব হয়ে
তোমার স্বপ্ন তরঙ্গে ভাসছি কি?
তোমার নিশির প্রেমের শয়নে
আমি লাজ নত দৃষ্টিতে হাসছি কি?
আমি আছি কি তব নিদ্রিত স্বপন সুখে?
তোমার ঘুমো ঘোরের মুখে
আমার নাম আসছে কি অস্পষ্ট স্বরে?
তোমার নিঃশব্দ শান্তির ঘরে।



