
নুশরাত রুমু
একটি আলোকিত বিকেল দাও আমায়,
ভেসে বেড়াব দুজনে আনন্দ ধারায় মেতে।
অমোচনীয় কলঙ্কের বিলাসী কষ্ট
ধুয়ে নেব উচ্ছ্বাসী নদীর বুকে।
যদি তুমি চাও ঝরাব তোমায় নিয়ে
স্বপ্ন অলংকৃত নতুন কবিতার জলপ্রপাত।
তুমি চাইলে হবো কপালের চন্দনটিপ
কিংবা অধরের গাঢ় রং
তোমার জন্য বদলে দেব
ভাসিয়ে নেয়া ভালোবাসার জলোচ্ছ্বাস!
অনুভবের বিগলিত সুগন্ধি
বাতাসের ছোঁয়ায় তোমারই
পদচিহ্ন এঁকে যাবে।
এসো প্রিয়, মুক্তোর খোঁজে
ঝিনুক কুড়ানো ভোরে…



