প্রধান খবরভারত

দিল্লির সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪, আহত কয়েক শ’

ভারতের রাজধানী দিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) ঘিরে সংখ্যালঘু মুসলিমদের ওপর হিন্দুত্ববাদীদের হামলায় নিহতর সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কয়েক শ’।
 
সংবাদমাধ্যম এই সময় জানিয়েছে, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত সাত জনের মৃত্যু হয়েছে হাসপাতালে।
 
কয়েক দশকের মধ্যে দিল্লির নজিরবিহীন এই সাম্প্রদায়িক হামলায় দুই শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে প্রায় ৭০ জন গুলিবিদ্ধ।
দিল্লির সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার রাতে নতুন করে নিহতের খবর না এলেও উত্তর-পূর্ব দিল্লি থমথমে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।
 
আনন্দবাজার জানিয়েছে, মুস্তাফাবাদ থেকে বুধবার বেশ কিছু আহত এসেছেন হাসপাতালে। তাদের অনেকের চোখে অ্যাসিড ঢালা হয়েছে। দৃষ্টি হারিয়েছেন চারজন।
 
বিবিসি বাংলা জানায়, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যায়। কোথাও আবার নিজ হাতে সিসিটিভি ক্যামেরা ভেঙেছে পুলিশ।

 
 
 
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension