সাহিত্যকবিতা

আমার মতো আমি

শাহ্ জে. চৌধুরী

আমি তো আমার মতোই—
সহজ কিছু কথা,
অল্প কিছু অভিমান,
আর বুকের ভেতর লুকিয়ে রাখা
অনেকখানি ভালোবাসা।

আমি কারও মতো হতে চাইনি,
কারও ছায়া হয়ে হাঁটতেও নয়—
জীবন আমাকে যেমন করে গড়েছে,
তেমন করেই নিজেকে ভালোবেসেছি।

কখনো খুব চুপচাপ,
কখনো অকারণে হাসি,
কখনো মানুষের ভিড়ে থেকেও
নিজের ভেতর একা হয়ে যাই।

তবু কাউকে দোষ দিই না—
কারণ আমি জানি,
প্রত্যেক মানুষের হৃদয়ের ভেতরেই
কিছু না-বলা গল্প থাকে।

আমি তাই সহজ করে বলি—
ভালোবাসলে মন থেকে ভালোবাসুন,
থাকলে সত্যি করে থাকুন,
আর চলে গেলে
স্মৃতিগুলোকে অন্তত অসম্মান করবেন না।

আমার চাওয়া খুব বেশি নয়—
কেউ আমার মতো করে
আমাকে বুঝুক,
আমার নীরবতার ভাষা পড়ুক,
আমার অসম্পূর্ণতাগুলোকে
ভালোবাসার চোখে দেখুক।

আমি তো আমার মতোই—
ভুলে ভরা, অনুভবে ভরা,
কখনো নদীর মতো শান্ত,
কখনো সমুদ্রের মতো গভীর।

তাই শেষ কথাটাও
আমার মতোই সহজ—
ভালো থাকবেন,ভালোবাসবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension