আঞ্চলিকবাংলাদেশ

নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজারের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণ

১৯৯০ সালে প্রতিষ্ঠিত মৌলভীবাজার জেলার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নির্ঝর মেধা প্রকল্পের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ আগস্ট শনিবার সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে বিপুল উৎসাহ উদ্দীপনায় হয়।

নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো.ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মহতি পোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো.আনেয়ার হোসেন চৌধুরী, ও বিশেষ অতিথি হিসেবে মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড.আবু ইউসুফ মো.শেরউজ্জামান, নির্ঝর মেধা প্রকল্পের সহ সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো.সেলিম এবং প্রফেসর সৈয়দ মো. মহসিন উপস্থিত ছিলেন।

নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্ঝরের সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নির্ঝরের যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া,সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান এবং জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ। পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অতিথিবৃন্দ পুরষ্কারপ্রাপ্ত ৯৬ জন ছাত্রছাত্রীর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ম্যাগাজিন তুলে দেন। এবারের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় আনন্দ বিদ্যাপিট কুলাউড়া এবং শ্রেষ্ঠ মাধ্যমিক বিদ্যালয় দি ফ্লাওয়ারস কেজি এন্ড হাই স্কুল।

এদিকে বৃটেন থেকে নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজার ইউকের চীফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি ব্যাক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় ১৯৯০ সালে প্রতিষ্ঠিত নির্ঝর মেধা প্রকল্প মৌলভীবাজারের ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৫ সফলভাবে সম্পন্ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা অনুদান প্রদান করেছেন এবং যে সব সম্মানিত অতিথিবৃন্দ ও সূধীবৃন্দ উপস্থিত হয়েছেন এবং যেসব কৃতি ছাত্রছাত্রীরা পুরস্কার পেয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনে ও সংগঠন এর অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension