বাংলাদেশ

ঢাকায় মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর ঢাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে আটক ২৩ জনের মধ্যে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে শেরে বাংলা নগর থানা-পুলিশ।

আজ শনিবার দুপুরে শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তার করা ২৩ জনের মধ্য থেকে ১১ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য আসামিদের কয়েকজনকে সিটিটিসি ও কয়েকজনকে এটিইউ জিজ্ঞাসাবাদ করছে। এখন পর্যন্ত আমাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করেনি। কোনো মামলাও করেনি।’

মো. মনিরুল ইসলাম আরও জানান, যাঁদের ছেড়ে দেওয়া হয়েছে তাঁরা কোনো উগ্রবাদী সংগঠনের সঙ্গে জড়িত নয় বলেই প্রাথমিকভাবে মনে হয়েছে। তাই ছেড়ে দেওয়া হয়েছে।

থানা-পুলিশ সূত্র জানায়, ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিস্তারিত পরিচয়, রাজনৈতিক, ধর্মীয় বিষয় যাচাই করা হচ্ছে। উগ্রবাদী সংগঠনগুলোর কিছু লিফলেট ও কাগজপত্র পাওয়া গেছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension