খেলা

নেতার ভূমিকায় ফিরে মাইলস্টোন ধোনির, টস হেরে শুরুতে বোলিং ভারতের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: আফগানিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের নিয়মরক্ষার ম্যাচে টস হেরে বোলিং করছে ভারতীয় দল৷ এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি৷ অধিনায়ক হিসেবে এটি ধোনির ২০০তম ওয়ান ডে ম্যাচ৷ ৬৯৬ দিন পর ভারতীয় দলের নেতৃত্বে ফিরলেন মাহি৷ এই ম্যাচে ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক করলেন বোলার দীপক চাহার৷

আফগান ম্যাচে ভারতীয় দলে একাধিক পরিবর্তন, চলতি এশিয়া কাপে প্রথমবারের জন্য দলে এলেন লোকেশ রাহুল৷ এদিন ওপেনিংয়ে দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে তাঁকে৷ শুক্রবারের এশিয়া কাপ ফাইনালের কথা মাথায় রেখেই রোহিত-ধাওয়ান সহ একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক৷ শেষ ম্যাচে ভারতের দুই ওপেনার পাকিস্তানের বিরুদ্ধে শতরান করেছিলেন৷

বোলিং বিভাগে ভুবি-বুমরাহকেও বিশ্রামে পাঠানো হয়েছ, স্পিন বিভাগে খেলছেন না চাহাল৷ ভারত-আফগান ম্যাচে রশিদ ও চাহালের মধ্যে একে অন্যকে ছাপিয়ে যাওয়ার একটা লড়াই দেখা যাবে বলে মনে করা হয়েছিল৷ এদিন সেই ডুয়েল অবশ্য পাওয়া যাচ্ছে না৷ পেস বিভাগে ব্যাটন থাকছে খলিল-কল জুটির হাতে৷ আফগান ম্যাচে তিন পেসার দুই স্পিনার নিয়ে দল সাজাল ভারত৷ সুপার ফোর আগের দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই ফাইনালের টিকিট পাকা করেছে রোহিতরা৷ নিয়মরক্ষার আফগান ম্যাচে তাই মূলত রিসার্ভ বেঞ্চের শক্তিকে পরীক্ষা করে নিতে চলেছে ভারতীয় দল৷

অন্যদিকে অধিনায়ক হিসেবে কামব্যাক করে ব্যাক্তিগত মাইলস্টোন ছুঁয়ে ফেললেন ধোনি৷ নেতা হিসেবে এটি ধোনির ২০০তম ম্যাচ৷ ওয়ান ডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে সর্বাচিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার নিরিখে ধোনির আগে রয়েছেন শুধু দু’জন৷ তালিকায় শীর্ষস্থানে রয়েছেন অস্ট্রেলিয়ানর প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং৷ ২৩০টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন পন্টিং৷ ২১৮টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন নিউজিল্যান্ডের এক সময়ের ওপেনার স্টিভেন ফ্লেমিং৷ এই তালিকায় তিন নম্বরে রয়েছেন ভারতের ধোনি৷

একনজরে ভারতীয় দল-

লোকেশ রাহুল, অম্বতি রায়ডু, দীনেশ কার্তিক, ধোনি(অধিনায়ক), মণীশ পান্ডে,কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, কুলদীপ যাদব, খলিল, সিদ্ধার্থ কল৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension