বাংলাদেশ

ফতুল্লায় মাদরাসায় আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে জামিয়া আশরাফিয়া মাদরাসায় এ আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে আসা ৪৮ জনের মধ্যে আশঙ্কাজনক তিনজনকে আইসিইউতে নেওয়া হয়েছে। তারা হলেন ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাহান বলেন, রাত ১টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সেখানে পৌঁছে।

পরে রাত ৩টা ৪৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পাঁচতলা মাদরাসা ভবনের দোতলায় এ আগুন লেগেছিল।
মাদরাসা ভবনটির দোতলায় ছিল লাইব্রেরি বলে জানিয়েছেন হাসপাতালে আসা ছাত্ররা। আগুনে লাইব্রেরিটি পুড়ে গেছে।

অসুস্থ শিক্ষার্থীদের বরাতে ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মাদরাসার একটি অংশে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে ভবনের বিভিন্ন স্থানে ধোঁয়া ছড়িয়ে পড়ায় ভবনে অবস্থানরত শিক্ষার্থীরা হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ধোঁয়ায় বেশ কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension