আন্তর্জাতিকপ্রধান খবর

বিদেশিদের জন্য সৌদি আরবে সম্পত্তি কেনার সুযোগ

সৌদি আরবের নতুন আইন অনুযায়ী এবার নির্দিষ্ট কিছু শহরে সম্পত্তির মালিক হতে পারবেন বিদেশি নাগরিকরা। সম্প্রতি অনুমোদিত এই আইনের ফলে রিয়াদ ও জেদ্দা শহরের নির্ধারিত এলাকায় বিদেশিরা সম্পত্তি কিনতে পারবেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে আইনটি।

বিশেষ কিছু শর্ত পূরণ সাপেক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায়ও ভবিষ্যতে বিদেশিদের সম্পত্তির মালিকানা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।

নতুন এ আইন ঘোষণার পর সৌদি আরবের আবাসন খাতে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। বেড়েছে দেশটির রিয়েল এস্টেট কোম্পানিগুলোর শেয়ারের দাম। এ বিষয়ে বিস্তারিত নীতিমালা ও প্রয়োগ পদ্ধতি শিগগিরই জানাবে দেশটির রিয়েল এস্টেট জেনারেল অথরিটি।

সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’-এর অংশ এই উদ্যোগ। যার মাধ্যমে নিজেদের অর্থনীতিতে বৈচিত্র্য আনা, পর্যটন বাড়ানো এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে দেশটি। আইনটি কার্যকর হলে সৌদি আরব বিশ্বের বিলাসবহুল আবাসন বাজারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, দেশটির দ্রুত সম্প্রসারিত হচ্ছে অবকাঠামো খাতও। রিয়াদে নির্মিত হচ্ছে ‘মুকআব’ নামে বিশাল এক ভবন, যা ‘নিউ মুরাব্বা’ প্রকল্পের মূল কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি লোহিত সাগরের উপকূলে তৈরি হচ্ছে একাধিক বিলাসবহুল রিসোর্ট, যেগুলোর কয়েকটি এরই মধ্যে চালু হয়েছে। তথ্যসূত্র: মিডল ইস্ট আই।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension