
‘ইটস ডান ব্রো’—ভারতের নির্বাচন কমিশনারকে সিজেপি
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়েছে দেশটির বিরোধী দল কংগ্রেস ও ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এ বিষয়ে সিজেপি প্রধান অভিজিত দীপকে সামাজিক মাধ্যমে একটি মিম পোস্ট করেছেন।
সেখানে জ্ঞানেশ কুমারের ছবি দিয়ে লেখা রয়েছে, ‘ইটস ডান ব্রো’ অর্থাৎ ‘ভাই, এবার থামো’। তাদের এই জেন-জি সুলভ প্রতিবাদের ভাষা সামাজিক মাধ্যমে অনেকের মনোযোগ কেড়েছে।
বৃহস্পতিবার দিল্লিতে এক সংবাদ সম্মেলনে অভিজিত দীপকে বলেন, জ্ঞানেশ কুমার সব থেকে বড় দেশদ্রোহী। তার এখনি পদত্যাগ করা উচিত।
কারণ তিনি এই সময়ে দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ।
এর আগে ভারতজুড়ে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে সিজেপি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছে তারা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ককরোচ জনতা পার্টি (সিজেপি) দেশব্যাপী আন্দোলন শুরু করবে।



