
আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত
ইরানে নতুন করে চালানো যুক্তরাষ্ট্রের হামলায় দেশটির নৌবাহিনীর ৬ সদস্য নিহত হয়েছেন। ইরানের সংবাদ সংস্থা তাসনিম—এর বরাতে খবরটি দিয়েছে আল জাজিরা।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের চালানো ধারাবাহিক হামলায় ইরানের নৌবাহিনীর ওই ছয় সদস্য নিহত হন।
এর আগে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গত ৩০ আগস্ট থেকে নতুন করে মার্কিন বোমাবর্ষণ শুরুর পর দেশটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এসব হামলায় আরও ১৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।
গত ৩০ আগস্ট থেকে ইরানে যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা শুরু হওয়ার পর দেশটিতে হতাহত বাড়ছে। হামলায় সামরিক সদস্যদের পাশাপাশি বেসামরিক মানুষেরও প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে।



