বাংলাদেশরাজনীতি

রাত ১২টার পর ইন্টারনেট বন্ধ রাখা উচিত: মুক্তিযুদ্ধমন্ত্রী

শিক্ষার্থীরা লেখাপড়া রেখে যেভাবে মোবাইলে মনোনিবেশ করে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। রাত ১২টার পর থেকে ইন্টারনেট সেবা বন্ধ রাখা উচিত বলে মনে করেন মন্ত্রী।

তিনি বলেন, ‘লেখাপড়া রেখে আমরা যেভাবে মোবাইলে মনোনিবেশ করি, এটা জাতির জন্য এলার্মিং। আমার মনে হয়, ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে।’

আজ শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একইসঙ্গে প্রযুক্তির মাধ্যমে চলা মিথ্যাচার ও অপপ্রচার নিয়ন্ত্রণে না থাকলে দেশে সুস্থ রাজনীতি বা সুস্থ জীবনযাপন করা খুব কঠিন হয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা বাড়ানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, ‘গবেষণা না থাকলে ভবিষ্যতে মেধার সংকট দেখা দেবে। এমনিতে বর্তমানে টেকনোলজি, বিশেষ করে মোবাইলের কারণে আমাদের সন্তানেরা এখন রাত ১২টা, ১টা, ২টা পর্যন্ত এগুলো নিয়েই থাকে। আমাদের সময় আমরা যেভাবে লাইব্রেরিতে যেতাম, লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নাই। নিশ্চয়ই কানেক্টিভিটি বা টেকনোলজি প্রয়োজন কিন্তু সবকিছুরই একটা মাত্রা থাকা দরকার।‘

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension