বিনোদন

সত্যবতী, সত্যান্বেষী, সত্যকাম. .তারপর?

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: “আমাকে আবার শুধু সত্যন্বেষী না, সব্যসাচীও বলতে পারেন৷ দুই হাত সমান দক্ষতায় চলে৷” কীকরে দুই হাত একসঙ্গে কাজে লাগাবেন ব্যোমকেশ? একটা খুনের পেছনে একাধিক সন্দেহভাজন থাকে ঠিকই কিন্তু এখানে যেন দৃশ্যটা সম্পূর্ণ আলাদা৷

সন্দেহভাজনের তালিকায় গোটা মুসৌরি শহর৷ নিজের খুনের আভাস আগে থেকেই পেয়েছিলেন সত্যকাম৷ বিষয়টি নিয়ে তেমন চিন্তিতও ছিল না তিনি৷ তাঁর মৃত্যুর পর খুঁজতে হবে হত্যাকারীকে! এমনই শর্ত। কারণ তিনি জানেন কে তাঁকে মারতে চাইছে! তাই প্রাণে বাঁচানোর অনুরোধ না করে, ব্যোমকেশের কাছে অনুনয় যখন তিনি থাকবেন না, তখন তাঁর হত্যার অনুসন্ধান যেন তিনি করেন।

সত্যকামের অনুনয়টা যেন খানিক চ্যালেঞ্জের মতো৷ সেই কারণেই হত্যাকারীর অনুসন্ধান ছাড়াও ব্যোমকেশের মাথায় ঘুরছে একাধিক প্রশ্ন৷ অবশেষে মুক্তি পেল ‘ব্যোমকেশ গোত্র’র ট্রেলার৷ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘রক্তের দাগ’ অবলম্বনে এবার অরিন্দমের ‘ব্যোমকেশ গোত্র’।

বইয়ের পাতার ব্যোমকেশকে সিনেম্যাটিক করতে গেলে অনেক কিছুই বদলাতে হয়। তাই এবার পরিচালক গল্পকে নিয়ে গিয়েছেন মুসৌরিতে। অরিন্দমের কথায়, “সিনেমার ভিজ্যুয়ালে সময় যেন মুসৌরিতে থমকে রয়েছে। ব্রিটিশদের সময়ের রাস্তা,দোকানপাট-সহ কত কিছু একই রকম রয়েছে! ছবি কেমন হবে, দর্শকই বলবেন। তবে বাকি ব্যোমকেশের চেয়ে এই ছবি ভি‌স্যুয়ালি অনেক উন্নত হতে চলেছে।”

এদিকে প্রেক্ষাপট বদলে, পাহাড় হওয়ায় চরিত্রদের পোশাকেও পরিবর্তন এসেছে। ব্যোমকেশের পরনে ওভারকোট। তবে পরিচালক আগেই জানিয়েছিলেন, ” এসিনেমায় ব্যোমকেশ গোটা ছবিতে শুধু ওভারকোট পরছে, এমন নয়। অন্য পোশাকও পরবে, ধুতিও পরবে।” এছাড়া ‘ব্যোমকেশ গোত্র’-এ আরও একবার সত্যবতীর চরিত্রে সোহিনীকে দেখা যাবে। সত্যকামের চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তীকে।

তবে এ সিনেমায় শুরু থেকেই গোল ছিল অজিতকে নিয়ে। প্রথমে শোনা গিয়েছিল ঋত্বিকের নাম। তারপর জানা যায় প্রতিবারের মতো শাশ্বতই থাকবে এই ভূমিকায়। কিন্তু শেষে সবাইকে চমকে দিয়ে অরিন্দমের অজিত হিসেবে দেখা গেল রাহুল বন্দোপাধ্যায়কে। এছাড়া এছবিতে উষাপতির চরিত্রে অঞ্জন দত্ত। থাকছেন হর্ষ ছায়া, প্রিয়ঙ্কা সরকার, সৌরসেনী মিত্র, ইন্দ্রাশিস রায়, অনিন্দিতা বসু, বিবৃতি চট্টোপাধ্যায়। এমনকি এছবি অভিনয় করেছেন খোদ অরিন্দম নিজেও।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension