
পাকিস্তান ম্যাচের আগে ‘হ্যাক’ ভারতীয় ক্রিকেটারের টুইটার
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: পাক বোলাররা আগের ম্যাচে চাপে ফেলতে পারেননি, শিখরকে চাপে ফেলে দিলেন এক হ্যাকার৷ রবি সন্ধ্যায় ভারত-পাক মহারণের আগে কপালে ভাঁজ তারকা ব্যাটসম্যানের৷
পাকিস্তান ম্যাচে ব্যাট হাতে নামার আগে নাকি হ্যাক হয়ে গিয়েছে শিখরের টুইটার অ্যাকাউন্ট৷ নিজেই সেকথা জানিয়েছেন শিখর৷ সানরাইজার্স হায়দরাবাদে তাঁর সতীর্থ আফগান ক্রিকেটার রশিদ খানকে সেকথা জানিয়েছেন ‘গব্বর’৷ ভারতীয় ওপেনার রশিদকে টুইটে লিখেছেন, ‘বন্ধু সম্প্রতি তোমার কাছে টুইটার মাধ্যমে কোনও মেসেজ গেলে, সেটা উপেক্ষা করে যেও৷ আমার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল, এখন অবশ্য সমস্যা মিটে গিয়েছে৷’
Hi friends, please ignore any messages you may have received from my handle recently. My account was compromised but it has been restored.
— Shikhar Dhawan (@SDhawan25) September 23, 2018
চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটারের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হল৷ এর আগে বাইশ গজে ভারতের বহু যুদ্ধে নায়ক গৌতম গম্ভীরের টুইটার হ্যাক হয়৷ ২২ সেপ্টেম্বর টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার কথা জানান গম্ভীর৷ সঙ্গে সঙ্গাকারা, গিলক্রিস্ট ও অনান্য ক্রিকেটারদের হ্যাকিং নিয়ে টুইটে সতর্ক করেন গম্ভীর৷
Hi @gilly381 @MClarke23 @KumarSanga2 @IChitrangda my twitter handle seems to be hacked. Please ignore the messages and I fear that hackers may have got out some personal info from you guys as well. Please beware.
— Gautam Gambhir (@GautamGambhir) September 22, 2018



