আঞ্চলিক

হাতীবান্ধা উপজেলায় আওয়ামী লীগ নেতার ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে নিজস্ব অর্থায়নে ও অত্র অঞ্চলের সামাজিক মানব সেবামূলক সংগঠন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যাণ সংস্থা, ফ্রেন্ডশিপ সোস্যাল ওয়ার্ক, মানুষ মানুষের জন্য এবং মাইক্রো ডেভেলপমেন্ট অরগানাইজেশনের সার্বিক সহযোগীতায় গড্ডিমারী ইউনিয়নের শ্রমজীবী ও অসহায় দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল।
 
মঙ্গলবার সকাল ১১ টা থেকে গড্ডিমারী ইউনিয়ের ডাক্তার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,গড্ডিমারী হাটখোলা, পুর্ব গড্ডিমারী ও উত্তর মধ্য গড্ডিমারী এলাকায় খেটে খাওয়া মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
 
মহামারী করোনা ভাইরাসে খেটে খাওয়া দিনমজুর মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য গড্ডিমারী ইউনিয়ের সামাজিক সংগঠনের নেতারা আহবান জানিয়েছেন।
 
খাদ্য সামগ্রী বিতরণ কালে সামাজিক সংগঠনের সদস্যবৃন্দসহ এলাকার যুব ও গণ্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন। ♦
 
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension