কবিতা

অকৃতজ্ঞতার বিষ ঢালি সভ্যতায়

তুহীন বিশ্বাস

ক্লান্তিতে বট ছায়ায় মন জুড়াই-
অজান্তে বাকল তুলে ফেলি, রক্তাক্ত করি,
নীরব ক্রন্দন পৌঁছায় না কর্ণকুহরে।

গঙ্গাস্নান শেষে সূর্যালোকে পরিশুদ্ধ হই –
ভুলে যাই জল, সূর্যের অনুদানের কথা,
কষ্টগুলো অনুভব হয় না গভীরতায়।

সুবিধা নিই, স্বার্থপর হওয়ার প্রত্যয়-
অকৃতজ্ঞতার বিষ ঢালি সভ্যতায়,
চরিত্রে কলঙ্ক স্বেচ্ছায়, অনিচ্ছায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension