যুক্তরাষ্ট্র

অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন ৭০ শতাংশ কার্যকর

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা মিলে করোনাভাইরাসের যে টিকাটির চূড়ান্ত পরীক্ষা করছিল, তা কোভিড প্রতিরোধে ৭০.৪ শতাংশ কার্যকর বলে ঘোষণা দিয়েছেন গবেষকরা।

গবেষক দল আরও জানিয়েছে, করোনায় আক্রান্তদের ক্ষেত্রে তাদের এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তারা আরও জানিয়েছেন, সব বয়সীর ক্ষেত্রেই এ টিকা সমান কার্যকর বলেও গবেষণায় উঠে এসেছে।

মানবদেহে তৃতীয় ধাপের পরীক্ষা শেষে সোমবার এ টিকার কার্যকারিতার তথ্য প্রকাশ করেছেন গবেষকরা।

অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তৃতীয় ধাপের ট্রায়ালে এ টিকার দুই ধরনের ডোজের তথ্য বিশ্লেষণে একটিতে ৯০ শতাংশ এবং অন্যটিতে ৬২ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।

অর্থাৎ গড়ে ৭০ শতাংশ ক্ষেত্রে এ টিকা কার্যকর প্রমাণিত হয়েছে। তবে একটি পূর্ণ ডোজের পর অর্ধেক ডোজ টিকা দিলে তা ৯০ শতাংশ পর্যন্ত কার্যকর হতে পারে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা বলছে, বিভিন্ন বয়স শ্রেণি, এমনকি বয়স্কদেরও যে এই টিকা করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে পারে, পরীক্ষায় তার প্রমাণ পাওয়া গেছে। এই টিকার ফলের দিকে সারা বিশ্বই তাকিয়ে রয়েছে।

এই টিকা নিয়ে গবেষণাকারী দলের প্রধান অধ্যাপক এন্ড্রিও পোলার্ড এক বিবৃতিতে বলেন, মানবদেহে প্রয়োগ করে কার্যকর ফল পাওয়ায় এটি করোনায় আক্রান্তদের জীবন বাঁচাতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।

এ টিকার গবেষণায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। প্রথম ও দ্বিতীয় ধাপের পর তৃতীয় ধাপেও সফলভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রত্যাশা করা হচ্ছে এই টিকাটি সবার আগে বাজারে আসবে।❐

দ্য গার্ডিয়ান

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension