বাংলাদেশ

অক্সফোর্ড ভ্যাকসিন অনুমতি দিল ঔষধ প্রশাসন

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের করোনা ভাইরাস ভ্যাকসিন বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তর।

সোমবার (৪ জানুয়ারি) রাতে অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জরুরি ভিত্তিতে এই ভ্যাকসিন ব্যবহারের সাময়িক অনুমোদন (ইইউএ) দেন।

তিনি বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিন আমদানির বিষয়ে আমরা নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছি, এটি আমদানি করার জন্য। এটি আমদানি করে ব্যবহার করতে পারবে।’

কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান জানান, জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি পাওয়ায় ভারতের সেরাম ইনস্টিটিউটের টিকা দেশে আনতে আর কোনও বাধা থাকছে না।

এর আগে সংবাদ সম্মেলনে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানান, ভ্যাকসিন আমদানির অনুমতি পেলে এক মাসের মধ্যে বাংলাদেশে করোনার ভ্যাকসিন আনা হবে।

তিনি বলেন, ‘চুক্তি অনুযায়ী এখন সেরাম ইনস্টিটিউটকে ধাপে ধাপে তিন কোটি ডোজ ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করতে হবে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension