বাংলাদেশ

অচিরেই বাংলায় রায় দেয়া হবে: প্রধান বিচারপতি

শহিদ দিবস

অচিরেই সুপ্রিম কোর্টের সব রায় বাংলায় দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

তিনি বলেন, অচিরেই সুপ্রিম কোর্টের রায় বাংলায় দেয়া হবে। যার জন্য আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে একটি অনুবাদ সেল গঠন করেছি। সেটি ইতেমধ্যেই তার কাজ শুরু করেছে।

রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিচারপতি বলেন, গত ডিসেম্বরে আমরা একটি সফটওয়্যারের ব্যবহার শুরু করেছি। যার ফলে সুপ্রিম কোর্টের সব রায় ইংরেজি থেকে স্বংয়ক্রিয়ভাবে বাংলায় রূপান্তরিত হচ্ছে। রূপান্তর কাজ শেষ হলে আমরাও গুছিয়ে নেব।

এ সময় তার সঙ্গে সুপ্রিমে কোর্টের দুই বিভাগের আইনজীবীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension