ভারত

অটলজির কবিতায় জীবন বদলে গিয়েছিল এক ইন্টার্ন সাংবাদিকের

রূপসী বাংলা ডেস্ক:রাত কে আন্ধেরে মে ঘুসপেটিও নে হামারে পিঠ পে ছুরা ভোকা হ্যায়, হাম তবতক চ্যায়ন সে নেহি বৈঠঙ্গে, যবতক আপনি সরজমিকে হর ইঞ্চ সে হাম উস ঘুসপেটিও কো খদের দেঙ্গে৷

এই লাইনগুলি আমাদের অনেকের পরিচিত৷ কার্গিল যুদ্ধ চলাকালীন বলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী৷ কিন্তু অনেকেরই হয়তো জানা নেই এই লাইনগুলিই বদলে দিয়েছিল এক ইন্টার্ন সাংবাদিকের জীবন৷ রাতারাতি তিনি হয়ে গিয়েছিলেন বিখ্যাত৷

তিনি রাহুল কানওয়াল৷ এখন ইন্ডিয়া টুডে সংস্থায় কর্মরত৷ তবে প্রায় বছর ২০ আগে তিনি জি নিউজে ইন্টার্নশিপের মধ্যে দিয়ে সাংবাদিকতার কেরিয়ার শুরু করেছিলেন৷

সেটা ছিল ১৯৯৯ সাল৷ চলছে কার্গিল যুদ্ধ৷ সেই সময় কানপুরের পাট্টায় তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর একটি অনুষ্ঠান ছিল৷ সেই সময় ওই চ্যানেলে সিনিয়র সাংবাদিকদের পাঠানো হয়েছিল কার্গিল কভার করতে৷ তাই ইন্টার্ন রাহুলের ঘাড়ে দায়িত্ব পড়েছিল ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য৷

একটি অনুষ্ঠানে সেকথা নিজে মুখে বলেওছেন রাহুল৷ জানিয়েছেন, সেই সময় একজন ক্যামেরাম্যানকে পাঠানো হচ্ছিল পাট্টায়৷ কিন্তু তিনি একা যেতে রাজি হচ্ছিলেন না৷ তাই ট্রাইপড বয়ে নিয়ে যাওয়ার জন্য রাহুলকে পাঠানো হয়েছিল৷

রাহুলের কথায়, অনুষ্ঠান শেষে বাজপেয়ী মঞ্চের নিচে নেমে সাংবাদিকদের দিকে এগিয়ে আসেন৷ তিনি কিছু বলতে চাইছিলেন৷ কিন্তু সেখানে প্রায় সমস্ত রিপোর্টারই স্ট্রিঞ্জার ছিলেন৷ তাই কেউই প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সাহস পাচ্ছিলেন না৷ তাই এগিয়ে যান রাহুল৷ সাহস করে বুম এগিয়ে দেন বাজপেয়ীর দিকে৷ তখনই ওই কবিতার লাইনগুলি শোনা গিয়েছিল বাজপেয়ীর মুখে৷

রাহুল বলেছেন, ‘‘এর গুরুত্ব আমি তখন বুঝিনি৷ হঠাৎ দেখলাম ব্রজেশ মিশ্র তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা চলে এলেন আমার কাছে৷ আমাদের টেপটা চাইলেন৷ আমি প্রথমে দিতে চাইনি৷ কারণ, টেপ হারালে দেড় হাজার টাকা জরিমানা দিতে হত৷ পরে ওঁর পরিচয় জেনে দিয়ে দিই৷’’

এর পর দিল্লিতে হইহই পড়ে যায় বাজপেয়ীর কবিতা নিয়ে৷ তাঁকে ফোন ইনও দিতে হয়৷ কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি ঠিক কী হচ্ছে৷ কিন্তু পরদিন যখন দিল্লি পৌঁছন, তখন বুঝতে পারেন৷ কারণ, অফিসে তাঁকে অভ্যর্থনা জানানো হয়৷ তাঁর কথায়, সাংবাদিকতার শুরুতে এটাই তাঁর জীবনের সবচেয়ে বড় ঘটনা৷

নিচে ভিডিওতে রাহুল কানওয়ালের মুখেই জেনে নিন সেদিন ঠিক কী হয়েছিল-

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension