
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: আজ ২৫ নভেম্বর রোববার ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, অনানুষ্ঠানিকভাবে দলীয় মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হচ্ছে।
তিনি বলেন, অনানুষ্ঠানিকভাবে দলীয় মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া হয়েছে। ২৩০টি আসনে চিঠি দেওয়ার কথা জানান তিনি। তিনি বলেন, তবে কোনও কোনও আসনে বিকল্প হিসাবে ২ জনকেও চিঠি দেয়া হচ্ছে। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মহাজোটের শরিকদের নিয়ে ৩০০ আসনের প্রার্থী ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন যগ্ম সাধারণ সমপাদক মাহবুব উল হক হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ দপ্তর সমপাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া।



