আন্তর্জাতিকপ্রধান খবর

সৌদি যুবরাজের সফরকে কেন্দ্র করে তিউনিশিয়ার রাজপথে বিক্ষোভ

রূপসী বাংলা ঢাকা ডেস্ক, আন্তর্জাতিক রিপোর্ট:  সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে জড়িত সন্দেহ বিশ্বব্যাপী আলোচিত সৌদি আরবের যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সফরকে কেন্দ্র করে তিউনিশিয়ার রাজপথে বিক্ষোভে নেমেছে মানুষ। গতকাল ২৪ নভেম্বর শনিবার তিউনিশিয়ার বিভিন্ন মানবাধিকার ও সমাজকল্যান সংগঠনের কর্মীরা সৌদি যুবরাজের সফরকে প্রত্যাখান করে এ বিক্ষোভ প্রকাশ শুরু করে। সাংবাদিক খুনের সন্দেহে মুহাম্মদ বিন সালমানের সন্দেহভাজন ভূমিকার সঙ্গে সঙ্গে বহু সৌদি নাগরিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গের গ্রেফতার ও গ্রাফতারকৃত নারী মানবাধিকার কর্মীর উপর যৌন নীপিড়নের বিষয়ে তিউনিশিয়া জুড়ে এই বিক্ষোভ চলমান রয়েছে।

বিক্ষোভকারীরা জামাল খাশোগির হত্যাকান্ডে জড়িত সন্দেহে  বিতর্ক সৌদি যুবরাজের এই সফরকে বাতিল ঘোষণার জন্য দেশটির সরকারের ওপর চাপ সৃষ্টি করতেই এই বিক্ষোভ করছে বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

উল্লেখ্য ২০১২ সালের ‘আরব বসন্ত বিপ্লব’-এ তিউনিশিয়ার অবদান উদযাপন উপলক্ষে দেশটির সফরে যাওয়ার কথা রয়েছে সৌদি যুবরাজ বিন সালমানের।

বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়ে তিউনিশিয়ার সরকার সতর্ক করেছে যে এই বিক্ষোভ দেশটিকে সৌদি সরকারের কাছে প্রস্তাবিত বড় ধরনের ধরনের আর্থিক সহায়তা প্রাপ্তির সম্ভাবনা থেকে বঞ্চিত করতে পারে।

২ অক্টোবর তুরস্কের সৌদি কনস্যুলেটের ভেতরে দেশটির অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগিকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের জড়িত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রিয় গোয়েন্দা সংস্থা সিআইএ।

তথ্যসূত্র: আল জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension