খেলা

অবসর নিলেন জেরার্ড পিকে

রূপসী বাংলা ডেস্ক:২০০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে পা রেখেছিলেন পিকে৷ এরপর কেটে গিয়েছে ৯টি বছর পিকে স্পেনের জাতীয় দলের রক্ষণ সামলেছেন পটু পায়ে৷ স্পেনের ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরো জয়ী দলের সদস্য পিকে বিশ্বকাপের সময়ই আকার ইঙ্গিতে বুঝিয়েছিলেন এটাই শেষ বিশ্বকাপ, বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণাটুকু৷ পূর্ব পরিকল্পনা মতই দেশের জার্সি তুলে রাখছেন স্পেনের রক্ষণে অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার৷

শনিবার জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর কথা জানান স্পেনের এই সেন্টার ব্যাক৷ সদ্য সমাপ্ত রাশিয়া বিশ্বকাপে দেশের জার্সিতে ১০২টি ম্যাচ খেলেছেন পিকে৷ দেশের হয়ে না খেললেও বার্সেলোনার রক্ষণে থাকছেন পিকে৷ বার্সা থেকে ইয়ুথ কেরিয়ার শুরু করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, জারাগোজা হয়ে ফের ২০০৮ সালে বার্সাতে ফিরে আসেন স্পেনের এই সেন্টার ব্যাক৷ বার্সার হয়ে ২৭৬টি ম্যাচে ২৩টি গোল রয়েছে পিকের৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension