যুক্তরাষ্ট্র

অসুস্থতার কারণে নির্বাচনী প্রচারণা সফর বাতিল করলেন মেলানিয়া

অসুস্থতার কারণে গুরুত্বপূর্ণ দোদুল্যমান রাজ্য পেনসিলভানিয়ায় তার পূর্ব নির্ধারিত নির্বাচনী প্রচারণা সফর বাতিল করেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ‘দীর্ঘস্থায়ী কাশিতে’ ভুগছেন তিনি।

মঙ্গলবার মেলানিয়ার মুখপাত্র স্টিফানি গ্রিশাম মেলানিয়ার নির্বাচনী প্রচারণা বাতিলের কথা জানান। সিএনএন’কে তিনি বলেন, “মেলানিয়া কভিড-১৯ থেকে সুস্থ হওয়ার পর থেকে প্রতিদিন ভালো অনুভব করছেন। তবে দীর্ঘস্থায়ী কাশি থাকায় তিনি আজ নির্বাচনী সফর করবেন না।”

মার্কিন ফার্স্ট লেডির পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিগত কয়েক মাসের মধ্যে তার এই প্রথম মঙ্গলবার রাতে পেনসিলভানিয়ার ইরিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল।

এর আগে ২ অক্টোবর সকালে প্রেসিডেন্ট ঘোষণা দেন তিনি এবং মেলানিয়া উভয়ই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension