অর্থনীতি ও বাণিজ্যযুক্তরাষ্ট্র

আইপিইএফ’র মন্ত্রী পর্যায়ের আলোচনার আয়োজন করবে যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো ইন্দো-প্যাসিফিক ইকনমিক ফ্রেমওয়ার্কের (আইপিইএফ) ১৪ টি দেশের মন্ত্রী পর্যায়ের আলোচনার আয়োজন করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী সেপ্টেম্বর মাসের প্রথম দিকে লস অ্যাঞ্জেলেসে এ আলোচনা অনুষ্ঠিত হবে। খবর মাইনিচি।

খবরে বলা হয়, জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা ৮ সেপ্টেম্বর থেকে দুদিনের বৈঠকে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন। এতে প্রতিনিধিরা মে মাসে শুরু হওয়া মার্কিন নেতৃত্বাধীন বাণিজ্য উদ্যোগের অধীনে আলোচনাকে এগিয়ে নিতে চান।

আইপিইএফ নামে পরিচিত এ কাঠামোর লক্ষ্য হল দ্রুত বর্ধনশীল অঞ্চলে বেইজিংয়ের ক্রমবর্ধমান অর্থনৈতিক প্রভাবের ভারসাম্য বজায় রাখা। এ ইকোনমিক ফ্রেমওয়ার্কে রয়েছে- যুক্তরাষ্ট্র, জাপান. অস্ট্রেলিয়া, ব্রুনাই, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। ন্যায্য বাণিজ্য, পণ্য সরবরাহে শৃঙ্খলা, অবকাঠামো এবং ক্লিন এনার্জি ও কর এবং দুর্নীতি বিরোধী কর্মকাণ্ড হল ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বর্ধিত অর্থনৈতিক কর্মকাণ্ডের চারটি স্তম্ভ।

গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাপান সফরের সময় এশিয়া নীতির অংশ হিসাবে এই উদ্যোগের সূচনা করেন। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য এ উদ্যোগে নেই। বাইডেন বলেন, ২১ শতকে অর্থনৈতিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা নিশ্চিত করতে ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদারদের সঙ্গে কাজ করতে এই ফ্রেমওয়ার্ক বদ্ধপরিকর।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension