খেলা

আইপিএলের তরুণদের নিয়ে তথ্যচিত্র

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে অন্যতম সাপ্লাই লাইন এখন ইন্ডিয়ান প্রিমিয়র লিগ৷

মিলিয়ন ডলার ক্রিকেট লিগের এই মঞ্চে থেকেই একাধিক নতুন তারার জন্ম হয়েছে৷ বুমরাহ থেকে হার্দিক-ক্রুণাল, ভারতীয় দলের এই মুহূর্তের তিন সেরা ক্রিকেটার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজিরই প্রোডাক্ট৷ তরুণ ক্রিকেটারদের আইপিএল মঞ্চে আত্মপ্রকাশ ও ডানা মেলার এই কাহিনীই এবার ফুটে উঠবে রুপোলি পর্দায়৷

২৩ মার্চ থেকে শুরু হচ্ছে দ্বাদশ আইপিএল৷ তার আগে মুক্তি পাচ্ছে আইপিএলে তরুণ ক্রিকেটারদের জার্নি নিয়ে তৈরি তথ্যচিত্রের সিরিজ৷ উল্লেখ্য আইপিএলের সম্প্রচারকারী সংস্থাই অভিনব এই তথ্যচিত্রের উদ্যোগ নিয়েছে৷

তবে ইতিমধ্যেই ক্রিকেট দুনিয়ায় সুনাম তৈরি করে ফেলেছে এই সব ক্রিকেটারদের নিয়ে নয়, একেবারে অনামি ক্রিকেটারদের নিয়েই তৈরি করা হয়েছে এই ডকু ফিল্ম৷ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলেই এই তথ্যচিত্র মুক্তি পাবে৷ ছবিতে শুভমন গিল, দীপক চাহার, রাহুল চাহার, কুলবন্ত খেজরোলিয়া, খলিল আহমেদ, শিবম মাভি, রিঙ্কু সিং, মানজুর দারদের মতো একঝাঁক তরুণ ক্রিকেটারদের আইপিএল জার্নি তুলে ধরা হবে৷ তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে, Dream On: Game Banayega Name.বাস্তবের বাউন্সারে বাইশ গজ ছাড়েনি ওরা, তরুণদের সেই লড়াইই এবার ফুটে উঠছে আইপিএল তথ্যচিত্রে৷

তথ্যচিত্রের ট্রেলরও চমক থাকছে৷ ট্রেলরে আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট পারশন বিরাট কোহলি ও অজি কিংবদন্তি ব্রেট লি’র ইন্টারভিউ থাকছে৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension